২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে সমর্থন দিতে আরবদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রাজনৈতিক সমর্থন দিতে শনিবার আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রাজনৈতিক সমর্থন দিতে শনিবার আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন। কিন্তু শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে বৈঠকে কোনও অগ্রগতি হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদে এক বক্তব্যে ওবামা বলেন, কোনও পূর্বশর্ত ছাড়াই আলোচনা শুরু সময় এখনই। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, "পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধ করার বিষয়টিকে সামনে রেখে ইসরায়েলি, আরব এবং ফিলিস্তিনের পারস্পরিক পদক্ষেপের একটি প্যাকেজ প্রস্তাবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজি করানোর চেষ্টা করছে ওয়াশিংটন।" তবে এতে শান্তি আলোচনা শুরু নাও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.