২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলা: পাকিস্তানে ৭ সন্দেহভাজনের শুনানি মূলতবি

পাকিস্তানের একটি আদালত গত বছরের মুম্বাই হামলায় জড়িত থাকায় সন্দেহভাজন সাত ইসলামি জঙ্গির বিচারের শুনানি ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে। একজন আইনজীবী একথা জানিয়েছেন। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি আদালত গত বছরের মুম্বাই হামলায় জড়িত থাকায় সন্দেহভাজন সাত ইসলামি জঙ্গির বিচারের শুনানি ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে। একজন আইনজীবী একথা জানিয়েছেন। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রোববার নিউ ইয়র্কে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভারত বলেছে, পাকিস্তান মুম্বাই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরই কেবল আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু করা হবে। মুম্বাই হামলার ষড়যন্ত্র এবং হামলা পরিচালনা আংশিকভাবে পাকিস্তানের মাটি থেকেই হয়েছে স্বীকার করে ইসলামাবাদ সাত সন্দেহভাজনের ব্যাপারে রুদ্ধদ্বার আদালতে শুনানি করছে। সন্দেহভাজনদের একজনের আইনজীবী শাহবাজ রাজপুত রয়টার্সকে বলেছেন, "বিচারক ছুটিতে গেছেন। তাই শুনানি ৩ অক্টোবর আবার শুরু হবে।" ভারত নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তাইয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদেরও বিচার দাবি করে আসছে। নয়াদিল্লির দাবি, হাফিজই মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী। গত জুন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তান ও ভারত তিনবার দ্বিপক্ষীয় বৈঠক করলেও নয়াদিল্লি বলছে, সাঈদসহ অন্যান্য সন্দেহভাজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পরই ২০০৪ সালে সূচিত করা শান্তি আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪০ ঘ.