২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে পরমাণু নিয়ে সন্দেহ দূর করতে বলেছেন ওবামার

বিশ্বের অন্যান্য শক্তিগুলোর সমর্থন পেয়ে উজ্জীবিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যথায় "নিষেধাজ্ঞার কামড়" সহ্য করতে হবে। ইরানে গোপন একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনার অস্তিত্ব জানার পর তিনি এই হুঁশিয়ারি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

পিটসবার্গ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের অন্যান্য শক্তিগুলোর সমর্থন পেয়ে উজ্জীবিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যথায় "নিষেধাজ্ঞার কামড়" সহ্য করতে হবে। ইরানে গোপন একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনার অস্তিত্ব জানার পর তিনি এই হুঁশিয়ারি দিলেন। যুক্তরাষ্ট্রের পিটসবার্গে জি-টোয়েন্টির সম্মেলন শেষে ওবামা এই কঠোর হুঁশিয়ারি দিয়ে ওবামা তেহরানের সঙ্গে অচলাবস্থার অবসানে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বাদ না দেওয়ার কথা বললেও কূটনৈতিকভাবেই তা সমাধানের ওপর জোর দিয়েছেন। সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, "আন্তর্জাতিক স