২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-টোয়েন্টি: অর্থনীতিতে সাফল্যের দাবি ও সংস্কারের অঙ্গীকার

উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্র"প অব টোয়েন্টি (জি-টোয়েন্টি) বিশ্ব অর্থনীতির পুনর্গঠন ও গতিপথ নির্ধারণে চীনের মতো উদীয়মান শক্তিগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে দিতে অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গে গ্র"পের শীর্ষ সম্মেলন থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে, বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় সফল হয়েছে তাদের উদ্যোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

পিটসবার্গ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্র"প অব টোয়েন্টি (জি-টোয়েন্টি) বিশ্ব অর্থনীতির পুনর্গঠন ও গতিপথ নির্ধারণে চীনের মতো উদীয়মান শক্তিগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে দিতে অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গে গ্র"পের শীর্ষ সম্মেলন থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে, বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় সফল হয়েছে তাদের উদ্যোগ। নেতারা এখনো বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট স্থিরভাবে কাটিয়ে না ওঠা পর্যন্ত জরুরি অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধির পুনর্ভারসাম্য অর্জনে একত্রে কাজ করার জন্য একটি রূপরেখা প্রণয়ন এবং ২০১২ সালের মধ্যে ব্যাংকগুলোর ওপর কঠোর নিয়মনীতি আরোপেরও অঙ্গীকার করেছেন। দু'দিনের সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, "এখানে, পিটসবার্গে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্বকারী নেতারা চাকরি, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক টেকসই পুনরুদ্ধারের জন একটি বিশ্ব-পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন।" মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথমবারের বড় ধরনের একটি সম্মেলনের আয়োজনের পর বেশ সাফল্যের বার্তা ছড়াচ্ছেন। অন্য নেতারাও অর্থনৈতিক মন্দার মহামন্দায় পতিত হওয়া ঠেকাতে পারার দাবি করেছেন। চূড়ান্ত ঘোষণাপত্রে নেতারা বলেছেন, "আমাদের গৃহীত কৌশলে কাজ হচ্ছে।" তারা বলেছেন, "আমাদের জোরালো পদক্ষেপের কারণে বিশ্ব কর্মকাণ্ডের বিপজ্জনক ও খাড়াপতন ঠেকানো সম্ভব হয়েছে এবং আর্থিক বাজারেও স্থিতাবস্থা ফিরেছে।" ওবামা বলেছেন, "আমরা অতীতের মতো অর্থনীতির বিস্ফোরণ ও শোচনীয় পতন দশা চলতে দিতে পারি না। সংকট আপনাআপনি কেটে যাবে বলে আমরা অপেক্ষায় থাকতে পারি না। সে কারণেই আমাদের নতুন রূপরেখা একে অন্যের নীতিকে হিসাবে নেবে; সংস্কার বিষয়ে একটি ঐকমত্য গড়ে তুলবে এবং সবার প্রবৃদ্ধির জন্য সহায়ক বিশ্ব চাহিদা নিশ্চিত করবে।" পিটসবার্গ সম্মেলন ছিল এক বছরের মধ্যে জি-টোয়েন্টির তৃতীয় সম্মেলন। এতে ঘোষণা করা হয়েছে, এখন থেকে এই সংগঠন বিশ্ব অর্থনৈতিক সহযোগিতার 'প্রধান ফোরাম' হিসেবে বিবেচিত হবে। বহুদশক ধরে পশ্চিমের নিয়ন্ত্রিত জি-সেভেন ও জি-এইটের স্থলাভিষিক্ত হবে এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫০ ঘ.