২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শানালেন আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি কিছু না বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে ছাড়েননি। ফিলিস্তিনি ভূ-খণ্ড নিয়ে ইসরায়েলি নীতিকে তিনি 'অমানবিক' আখ্যা দিয়েছেন। আহমাদিনেজাদ "অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং সবধরনের পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র নির্মূল করে সব দেশের জন্য শান্তিপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির অধিকার" দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি কিছু না বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে ছাড়েননি। ফিলিস্তিনি ভূ-খণ্ড নিয়ে ইসরায়েলি নীতিকে তিনি 'অমানবিক' আখ্যা দিয়েছেন। আহমাদিনেজাদ "অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং সবধরনের পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র নির্মূল করে সব দেশের জন্য শান্তিপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির অধিকার" দাবি করেছেন। তিনি বরাবরের মতো বলেছেন, "পরমাণু প্রযুক্তি অর্জনের বৈধতা ও বৈধ অধিকার সংরক্ষণ করে ইরান।" তিনি বলেন, "যারা আন্তরিকভাবে হাত বাড়াবে আমরা উষ্ণতার সঙ্গে তাদের সঙ্গে হাতমেলাব।" আহমাদিনেজাদের এই বক্তৃতায় অতীতের মতো তীব্রতা ও আক্রমণ ছিল না। তিনি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের প্রসঙ্গ টেনে মধ্যপ্রাচ্যে "যুদ্ধ, রক্তপাত, আগ্রাসন, সন্ত্রাস ও ভয়ভীতির" জন্য বিদেশি বাহিনীকে দায়ী করেন। ইসরায়েলকে অবশ্য তিনি বরাবরের মতোই আক্রমণ করেছেন। বলেছেন, "তাদের ভন্ডামি ও বিষাক্ত আচরণ আর চলতে দেবে না জাগ্রত জাতি ও বিশ্বব্যাপী সচেতন হয়ে ওঠা মানুষেরা।" আহমাদিনেজাদ প্রশ্ন রাখেন "ফিলিস্তিনে অমানবিক নীতি চলতে পারার কথা কী করে কেউ কল্পনা করতে পারে।" "অসহায় নারী ও শিশুদের ওপর দখলদারদের অত্যাচার; তাদের বাড়িঘর, ক্ষেতখামার, হাসপাতাল, স্কুল গুঁড়িয়ে দেওয়ার প্রতি নিঃশর্তভাবে সমর্থন দিয়ে দিয়ে যাচ্ছে কয়েকটি দেশের সরকার- এটা কীভাবে সম্ভব?" তিনি বলেন, বিশ্বকে এর জবাব দেওয়ার সময় এসেছে। "একটি সংখ্যালঘু গোষ্ঠী তার বি