২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও সৈন্যের প্রস্তাবে সময় নিচ্ছে পেন্টাগন

আফগানিস্তানে এখনই অতিরিক্ত সৈন্য পাঠানোর অনুরোধ না করতে মার্কিন সেনা কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে পরামর্শ দিয়েছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- আফগানিস্তানে এখনই অতিরিক্ত সৈন্য পাঠানোর অনুরোধ না করতে মার্কিন সেনা কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে পরামর্শ দিয়েছে পেন্টাগন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন-ওবামা প্রশাসন আফগান যুদ্ধ বিষয়ক বর্তমান মার্কিন কৌশল পর্যালোচনা করছে। প্রশাসন অনুরোধ করেছে এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত যেন আরও সৈন্য পাঠানোর অনুরোধ করা না হয়। ওইদিন আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনাদের কমান্ডার জেনারেল ম্যাকক্রিস্টালের আফগানবিষয়ক একটি গোপন মূল্যায়নপত্র সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। মূল্যায়নপত্রে ম্যাকক্রিস্টাল আরও সৈন্য পাঠানোর ব্যাপারে জোর দিয়ে বলেছেন, অন্যথায় আফগান মিশন ব্যর্থ হবে। পেন্টাগনের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, "আফগানিস্তানে আরও সৈন্য পাঠানোর অনুরোধ বিবেচনার আগে নিশ্চিত হতে হবে আমাদের কৌশল ঠিক আছে।" তিনি বলেন, "আফগানিস্তানের পরিস্থিতি বদলে গেছে। সেটাকে যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।" আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ন্যাটোভুক্ত ইউরোপের বিভিন্ন দেশের এক লাখ সৈন্য তালেবানবিরোধী লড়াই করছে। যদিও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান যোদ্ধারা। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর সা