২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত

ভুটানে সোমবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এবং রাষ্ট্রপরিচালিত বেতার 'ভুটান ব্রডকাস্টিং সার্ভিস' (বিবিএস) এতথ্য জানিয়েছে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভুটানে সোমবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এবং রাষ্ট্রপরিচালিত বেতার 'ভুটান ব্রডকাস্টিং সার্ভিস' (বিবিএস) এতথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী থিম্পুর ১০০ মাইল (১৬০ কিলোমিটার) পূর্বে মাটির ৪ দশমিক ৫ মাইল গভীরে। রেডিওটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল মোঙ্গার জেলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। বাকিরা পাহাড়ি অঞ্চলটির অন্যত্র ভূমিধসে মারা গেছে। পূর্বাঞ্চলীয় ত্রাশিংগং জেলার গভর্নর লুংথেন দর্জি বলেছেন, "বাড়িঘর, বৌদ্ধবিহার এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কগ্রস্ত লোকজন এখনো রাস্তাঘাটে ছড়িয়েছিটিয়ে রয়েছে। ত্রাশিংগং শহরের একজন শিক্ষক রেডিওকে বলেন, "ভূমিকম্পের পর অন্তত ৬ থেকে ৭ বার পরবর্তীকম্পন হয়েছে।" ভুটানের সীমান্তবর্তী ভারতের আসাম ও পশ্চিমবঙ্গেও ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ এতথ্য জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৯ ঘ.