কাবুল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাস এবং প্রধান বিমানবন্দরের মাঝামাঝি স্থানে বৃহস্পতিবার ইতালীয় একটি সেনাবহরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ আফগান ও ৬ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৫২ জন। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জাহের আজিমি হামলায় ৫২ জন আহত হওয়ার কথা জানান।
এর আগে রোমে ইতালির প্রতিরক্ষামন্ত্রণালয় কয়েকজন ইতালীয়সেনাসহ ৬ জন নিহত হওয়ার কথা জানায়।
আফগানিস্তানে ২০ আগস্টের নির্বাচনের আগেপরে মিলিয়ে এটি ৪র্থ বোমা হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলেছেন, সর্বসা
bdnews24