২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে খাদ্যসাহায্য ২০ বছরের মধ্যে সর্বনিম্নে

বিশ্বে খাদ্য সাহায্য ২০ বছরের মধ্যে র্সর্বনিম্নে পৌঁছেছে। অথচ অভুক্ত মানুষের সংখ্যা এ বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা বুধবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বে খাদ্য সাহায্য ২০ বছরের মধ্যে র্সর্বনিম্নে পৌঁছেছে। অথচ অভ্ক্তু মানুষের সংখ্যা এ বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা বুধবার একথা বলেছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বলেছে, অভুক্ত মানুষের সংখ্যা এ বছর প্রথমবারের মতো ১শ' কোটি ছাড়িয়ে যাবে। মারাত্মক বাজেট স্বল্পতার কথাও জানিয়েছে ডব্লিউএফপি। ২০০৯ সালের ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের বাজেটের জায়গায় মাত্র ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করেছে ডব্লিউএফপি। এক বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, বিশ্বে অভুক্তদের সংখ্যা বাড়তে থাকার এই সময়ে এ বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বহু মানুষ দুর্ভোগের মধ্যে আছে। খাদ্যমূল্য বৃদ্ধির কারণে লোকজনের খাবার কেনার সামর্থ কমে গেছে। সেইসঙ্গে বিরূপ আবহাওয়ার কারণে খরা, বন্যায় বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ঘ.