২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী মার্কিন কৃষিবিজ্ঞানী বোরল্যগের মৃত্যু

নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন কৃষিবিজ্ঞানী নরম্যান বোরল্যগ শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। টেক্সাসের 'এ অ্যান্ড এম ইউনিভার্সিটি' এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন কৃষিবিজ্ঞানী নরম্যান বোরল্যগ শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। টেক্সাসের 'এ অ্যান্ড এম ইউনিভার্সিটি' এক বিবৃতিতে একথা জানিয়েছে। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে দুর্ভিক্ষ মোকাবেলায় উচ্চ-ফলনশীল শস্য উৎপাদনে অবদানের জন্য ১৯৭০ সালে বোরল্যগ নোবেল পুরস্কার পান। ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পুরস্কার কংগ্রেসের গোল্ড মেডেলও জিতেছেন। ইউনিভার্সিটি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যান্সার আক্রান্ত বোরল্যগ শনিবার ডালাসে মারা গেছেন। সবুজ বিপ্লবের মধ্যমণি খ্যাত এ মার্কিন বিজ্ঞানী বিশ্বের ক্ষুধার্ত মানুষের জন্য খাবার অনেকখানি সুলভ করেছেন। গমের মতো শস্যের উচ্চ-ফলনের মধ্য দিয়ে বিংশ শতাব্দীর শেষভাগে উন্নয়নশীল দেশগুলোতে বড় ধরনের দুর্ভিক্ষের আশঙ্কা দূর করতে সহায়তার জন্য বোরল্যগ কৃতিত্বের দাবিদার। বোরলাগ টেক্সাসে এ অ্যান্ড এম ইউনিভার্সিটির আন্তর্জাতিক কৃষি বিভাগের অধ্যাপক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৯ ঘ.