২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানজুড়ে বিক্ষিপ্ত হামলায় ৪০ জনেরও বেশি নিহত

আফগানিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ,বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী হামলায় পাঁচ মার্কিন সেনাসহ ৪০ জনেরও বেশি আফগান সেনা, পুলিশ ও বেসামরিক লোক নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কাবুল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ,বন্দুকযুদ্ধ ও আত্মঘাতী হামলায় পাঁচ মার্কিন সেনাসহ ৪০ জনেরও বেশি আফগান সেনা, পুলিশ ও বেসামরিক লোক নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছে। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী এ অস্থিতিশীলতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পশ্চিমা নেতাদের জন্য ধৈর্যের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আফগান সরকারের প্রতিরক্ষায় আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হতে পারেন। আফগানিস্তানে বিক্ষিাপ্ত এ হামলা সহিংস দক্ষিণ ও পূর্বাঞ্চলের গন্ডি পেরিয়ে অপেক্ষাকৃত শান্ত উত্তর ও পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। রেকর্ড সংখ্যক মার্কিন ও ন্যাটো সেনার উপস্থিতি সত্ত্বেও স