২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু থেকে রক্ষায় একটি টিকাই যথেষ্ট

সোয়াইন ফ্লু'র একটি টিকাই মানুষজনকে এইচ১এন১ মহামারীর ভাইরাস থেকে রক্ষা করতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত দুটি গবেষণার ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য এটি সুখবর- তারা ভেবেছিলেন এ ভাইরাস প্রতিরোধের জন্য দুটো টিকা নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 05:08 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোয়াইন ফ্লু'র একটি টিকাই মানুষজনকে এইচ১এন১ মহামারীর ভাইরাস থেকে রক্ষা করতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত দুটি গবেষণার ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য এটি সুখবর- তারা ভেবেছিলেন এ ভাইরাস প্রতিরোধের জন্য দুটো টিকা নিতে হবে। অস্ট্রেলীয় টিকা উৎপাদনকারী সিএসএল ইনকরপোরেশনের নতুন প্রকাশ করা উপাত্তে বলা হয়েছে, তাদের উৎপাদিত টিকার একটি ডোজই মানুষকে এ ভাইরাস থেকে রক্ষা করতে পারবে। এ ছাড়া সুইস ওষুধ কোম্পানি নোভারর্টিস এক গবেষণায় নিশ্চিত করেছে, তাদের উৎপাদিত টিকার নিম্নমাত্রার একটি ডোজই যদি অ্যাডজুভান্ট নামের রোগপ্রতিরোধ ব্যবস্থার যৌগওষুধের সঙ্গে প্রয়োগ করা হয়, তাতেই বিদায় নেবে এইচ১এন১ ভাইরাস। দুটো গবেষণাই 'নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন' এ প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে চীনা কোম্পানি সিনোভাকও জানায়, তাদের উৎপাদিত টিকার একটি ডোজই রোগীদের এ ভাইরাস থেকে রক্ষা করতে পারে। জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইচ১এন১ ভাইরাসকে মহামারী ঘোষণা করে। এছাড়াও এ ভাইরাসে ক্রমান্বয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ লোক আক্রান্ত হবে বলেও হুঁশিয়ারি দেয় সংস্থাটি। এর আগে জানানো হয়েছিল, নতুন ধরনের এ ভাইরাসটি প্রতিরোধে কমপক্ষে দুই ডোজ টিকা নিতে হতে পারে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন এবং এস্ট্রাজেনিকা মেডলমুনেসহ বিশ্বের প্রায় ২০টি কোম্পানি এইচ১এন১ ভাইরাসের টিকা তৈরির চেষ্টা করছে। এ ডিসেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৬০ মিলিয়ন মার্কিনিকে টিকাদানের আশা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২২৩ ঘ.