মুম্বাই, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------৩শ'রও বেশি পাইলট ধর্মঘটে মঙ্গলবার অচল হয়ে পড়ে ভারতের ২য় বৃহত্তম বেসরকারি এয়ারলাইন জেট এয়ারওয়েজ। বাতিল হয়ে যায় প্রায় ১৮৬টি ফ্লাইট। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে শত শত যাত্রী। ফ্লাইট বিঘ্নিত হয় প্রায় ১৩ হাজার যাত্রীর।
দুই সহকর্মী বরখাস্তের প্রতিবাদে ধর্মঘট করে শ শ পাইলট। এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগে থেকে কিছু না জানিয়ে ধর্মঘট করা আইনত নিষিদ্ধ হলেও পাইলটরা অসুস্থতার রিপোর্ট দিয়ে ধর্মঘট করে।
পাইলট ইউনিয়ন 'দ্য ন্যাশনাল এভিয়েটরস গিল্ড' (এনএজি) বরখাস্ত দুই পাইলটকে পুনর্বহালের দাবি জানিয়েছে। এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারত এনএজি দাবি পূরণ না হলে নতুন করে ধর্মঘট শুরুর হুমকি দিয়েছে।
এনএজি ও এর সদস্যদেরকে কোনওরকম ধর্মঘট করা থেকে সংযত রাখতে জেট এয়ারওয়েজ হাইকোর্টে একটি আদেশ পাস করার আবেদন জানায়। মঙ্গলবার এ মর্মে কোর্টের আদেশ পাওয়ার কথা জানিয়েছে জেট এয়ারওয়েজ।
এক বিবৃতিতে তারা জানায়, "জেট এয়ারওয়েজ এনএজি ও এর সদস্যদেরকে কোনও ধরনের ধর্মঘট থেকে বিরত থাকার আদেশ দেওয়ার জন্য হাইকোর্টকে আবেদন জানিয়েছে এবং কোর্ট সংযত থাকা মর্মে একটি আদেশ দিয়েছে।"
এনএজি মুখপাত্রের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। ধর্মঘট করা পাইলটরা দেশব্যাপী এই এয়ারলাইনের ৭৬০ জন পাইলটের ৪০ শতাংশ।
জেট এয়ারওয়েজ বলেছে, "এত বিপুল সংখ্যক পাইলট অসুস্থতার কথা বলে ফ্লাইটে বিঘ
bdnews24