খার্তুম, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানে ট্রাউজার পরায় অশ্লীলতার অভিযোগে দোষী সাব্যস্ত করে লুবনা হোসেনকে সোমবার কারাদণ্ড দিয়েছে আদালত। তবে দোররা থেকে বেঁচে গেছেন তিনি। আইনজীবীরা একথা জানিয়েছেন।
জুলাইয়ে খার্তুমের একটি পার্টি থেকে লুবনাসহ আরও ১২ জন নারীকে গ্রেপ্তার করা হয়। ট্রাউজার পরার দায়ে লুবনাকে ৪০ দোররা মারার কথা ছিল। জুলাইয়ে ১০ নারীকে দোররা মারাও হয়েছে।
লুবনার সমর্থকরা জানান, ইসলামিক শ্লীলতা আইনে সা
bdnews24