মুম্বাই, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে প্রবল বৃষ্টিপাতে বৃহস্পতিবার শহরতলীতে একটি পাহাড় ধসে ১১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পাহাড়টি থেকে মাটি ও পাথর গড়িয়ে নিচে একটি বস্তির লোকজনকে চাপা দেয়। পুলিশের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র জানান, খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে মুম্বাইয়ের পশ্চিম প্রান্তের সাকি নাকাতে ছুটে গেছে। সেখানে এখনো লোকজন চাপা পড়ে আছে ধারণা দমকল কর্মীরা খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছে।
মুম্বাইয়ের ১ কোটি ৮০ লাখ অধিবাসীরা অর্ধেকেরও বেশি রাস্তায়, অথবা পাশে বস্তিঘর তুলে বাস করে। বর্ষা মৌসুমে প্রায়ই তাদের ঘর ধসে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৬ ঘ.
bdnews24