২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসরায়েলি বসতবাড়ি নির্মাণের অনুমতি দেবেন নেতানিয়াহু

ইহুদি বসতিস্থাপন বন্ধের কথা বিবেচনা করার আগে নতুন বসতবাড়ি নির্মাণের অনুমোদন দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এক সহযোগী শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইহুদি বসতিস্থাপন বন্ধের কথা বিবেচনা করার আগে নতুন বসতবাড়ি নির্মাণের অনুমোদন দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এক সহযোগী শুক্রবার একথা বলেছেন। এ মাসে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা নতুন করে শুরু করানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ইহুদি বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে চাপ দিয়ে আসছে। কিন্তু অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের নতুন বাড়ি নির্মাণ প্রকল্প এ পথে বাধা হয়ে আছে। তাছাড়া, বসতিস্থাপন বন্ধের কোনওরকম প্রচেষ্টা প্রতিহত করার জন্য ডানপন্থী লিকুদ পার্টি সদস্যদের চাপের মুখে আছেন নেতানিয়াহু। কট্টরপন্থী লিকুদ সদস্য ড্যানি ডানোন ইসরায়েলি বেতারে বলেছেন, তারা বসতিস্থাপন বন্ধের যে কোনও ঘোষণারই বিরোধিতা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক নেতানিয়াহুর এক সহযোগী বলেছেন, কয়েকশ হাউজিং ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী কয়েকমাসের মধ্যে বাড়ি নির্মাণের একতরফা সিদ্ধান্ত নিতেই মনস্থির করবেন। পশ্চিম তীরে ইহুদি বসতিতে ২,৫০০ হাউজিং ইউনিট স্থাপন করছে ইসরায়েল। এ সমস্ত হাউজিংয়ে কয়েকটি পর্যায়ে নতুন বাড়ির নির্মাণকাজ চলছে। ফিলিস্তিনিরা বলেছে, ইসরায়েল পশ্চিম তীরের হুইদি বসতিসহ সব বসতিস্থাপন বন্ধ করলেই কেবলমাত্র তারা শান্তি আলোচনায় বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫০ঘ.