২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবন্দিত্বের বিরুদ্ধে আপীল করতে পারেন সু চি: মিয়ানমার আদালত

নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গৃহবন্দিত্বের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। মিয়ানমারের একটি আদালত শুক্রবার এই রায় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বের, ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গৃহবন্দিত্বের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। মিয়ানমারের একটি আদালত শুক্রবার এই রায় দিয়েছে। ১৮ সেম্পেম্বরে আদালতে সু চির আপীলের শুনানি হবে বলে জানিয়েছেন ইয়াঙ্গুন ডিভিশন কোর্টের এক বিচারক। সু চির আইনজীবীরা ১২ আগস্টে আদালতের দেওয়া সু চির বিচারের রায় অবৈধ আখ্যা দিয়ে আসছেন। কারণ, ১৯৭৪ সালের সাংবিধানিক আইনের ধারায় এই রায় হয়েছে। সংবিধানটি অনেক আগেই বিলুপ্ত হয়েছে। গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই গৃহবন্দিত্বে কাটানো সু চিকে আরও ১৮ মাসের গৃহবন্দিত্ব দেয় আদালত। এর মধ্য দিয়ে াাগামী বছর অনুষ্ঠেয় নির্বাচন থেকে তাকে দূরে রাখার চেষ্টা নেয় জান্তা সরকার। ফলে এ পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে। সু চির মতো একই অভিযোগে অভিযুক্ত তার দুই সঙ্গীর পক্ষ থেকে ইয়াঙ্গুন ডিভিশন কোর্টে কয়েকটি আবেদন ইতোমধ্যেই জমা পড়েছে। সু চির আইনজীবী নিয়ান উইন একথা জানিয়েছেন। গত মে মাসে সু চির বাড়িতে মার্কিন নাগরিক জন ইয়েত্তাওয়ের অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ইয়েত্তাওসহ সু চির বিচার করে জান্তা সরকার। বিচারে ইয়েত্তাওয়ের ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়। তবে এরই মধ্যে তাকে মুক্তি দিয়ে দেশে ফিরে যেতে দিয়েছে মিয়ানমার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫২ ঘ.