২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ট্যাংকার বিস্ফোরণে ৯০ জন নিহতের আশঙ্কা

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শুক্রবার তালেবানদের দখল করা ২টি জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে চালানো ন্যাটো বিমান হামলায় অন্ততপক্ষে ৯০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। নিহতরা বেসামরিক আফগান কিনা তা তদন্ত করে দেখছে ন্যাটো বাহিনী।ন্যাটো বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা তালেবানদের দখলে থাকা জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। জঙ্গিরাই ছিল হামলার লক্ষ্য। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

কুন্দুজ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- --- আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শুক্রবার তালেবানদের দখল করা ২টি জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে চালানো ন্যাটো বিমান হামলায় অন্ততপক্ষে ৯০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। নিহতরা বেসামরিক আফগান কিনা তা তদন্ত করে দেখছে ন্যাটো বাহিনী। ন্যাটো বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা তালেবানদের দখলে থাকা জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। জঙ্গিরাই ছিল হামলার লক্ষ্য। হামলায় ট্যাংকার বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি তারা। তবে কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর বলেছেন, বিস্ফোরণে ৯০ জন পুড়ে মারা গিয়ে থাকতে পারে। এ ঘটনার জন্য তিনি তালেবান এবং সরকার দুপক্ষকেই দায়ী করেন। আফগান ও মার্কিন বাহিনীর নতুন কমান্ডার দু'মাস আগেই আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা কমানোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর কুন্দুজের ওই ঘটনায় বিদেশি সেনাদের ওপর জনরোষ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্স ফোর্স'(আইএসএএফ) এর প্রেস অফিসার লেফটেন্যান্ট-কমান্ডার ক্রিস্টিন সাইডেস্ট্রাইকার বলেছেন, আফগান কর্তৃপক্ষ তালেবানদের দু'টো জ্বালানি ট্রাক ছিনতাই এবং ন্যাটোর বিমানের তা চিহ্নিত করার কথা জানিয়েছে। ক্রিস্টিন বলেন, "এলাকাটিতে কেবলমাত্র তালেবানদেরকে দেখেই স্থানীয় আইএসএএফ কমান্ডার বিমান হামলা চালানোর নির্দেশ দেন। এতে বহুসংখ্যক বিদ্রোহী মারা পড়ে।" তিনি বলেন, "হামলার লক্ষ্য ছিল জঙ্গিরা। আর তারাই মারা পড়েছে বলে আমরা মনে করি। তবে আমরা বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৩ ঘ.