২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধের চেষ্টা দ্রুততর করার তাগিদ বানের

জাতিসংঘের মহাসচিব বান কি মুন জলবায়ু নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কাজ দ্রুততর করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, এ ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে থাকলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ মিটার পর্যন্ত (৬ দশমিক ৫ ফুট) বেড়ে যাতে পারে এবং সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ধস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

জেনেভা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের মহাসচিব বান কি মুন জলবায়ু নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কাজ দ্রুততর করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, এ ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে থাকলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ মিটার পর্যন্ত (৬ দশমিক ৫ ফুট) বেড়ে যাতে পারে এবং সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ধস। জেনেভায় জলবায়ু নিয়ে ১৫৫টি দেশের সম্মেলনে বান বলেন, "সীমিত অগ্রগতিতে আমাদের লাভ হবে না। আমাদের দরকার ব্যাপক অগ্রগতি।" পৃথিবীতে পরিবেশবান্ধব উন্নতির আহ্বান জানিয়ে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক আকারে অর্থনৈতিক দুর্যোগ দেখা দিতে পারে।" মহাসচিব বলেন "এ শতকের শেষে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আধা মিটার থেকে দুই মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে।" এতে ছোট দ্বীপরাষ্ট্র, ব-দ্বীপের দেশগুলো এবং টোকিও, নিউ অরলিন্স অথবা সাংহাইরে মতো শহরগুলো হুমকির মুখে পড়বে। বান সাগরের উচ্চতা বাড়ার যে হিসাব দিয়েছেন তা জাতিসংঘেরই একটি প্যানেলের ২০০৭ সালে দেওয়া হিসাব থেকে বেশি। ওই প্যানেল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার (৭ থেকে ২৪ ইঞ্চি) বাড়ার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু তাদের হিসাবে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বিশাল সব বরফ-তাকের দ্রুত গলে যাওয়ার সম্ভাবনার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ব সংস্থাটির প্রধান বলেন, প্রধানত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য সৃষ্ট গ্রিন হাউজ গ্যাস নির্গমণ এখনো দ্রুতগতিতে বাড়ছে। "অ্যাকসেলেটরের ওপর আমারা পা চেপে রেখেছি এবং খাদের কিনারার কিনারার ধাবিত হচ্ছি।" মহাসচিব স