২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর পর ইরানের মন্ত্রিসভায় একজন নারী

পার্লামেন্ট অনুমোদন দেওয়ায় ৩০ বছরের মধ্যে ইরানে প্রথম একজন নারীমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন। পার্লামেন্ট এছাড়া তেলমন্ত্রী পদে অনুমোদন দিয়েছে একজন নবীন রাজনীতিককে এবং প্রতিরক্ষা মন্ত্রী পদে বসাচ্ছে এমন একজনকে যাকে আর্জেন্টিনা একটি ইহুদি সেন্টারে বোমা হামলার অভিযোগে খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

তেহরান, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পার্লামেন্ট অনুমোদন দেওয়ায় ৩০ বছরের মধ্যে ইরানে প্রথম একজন নারীমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন। পার্লামেন্ট এছাড়া তেলমন্ত্রী পদে অনুমোদন দিয়েছে একজন নবীন রাজনীতিককে এবং প্রতিরক্ষা মন্ত্রী পদে বসাচ্ছে এমন একজনকে যাকে আর্জেন্টিনা একটি ইহুদি সেন্টারে বোমা হামলার অভিযোগে খুঁজছে। পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রস্তাবিত ২১ সদস্যদের নতুন মন্ত্রিসভার মাত্র তিনজনকে অনুমোদন দেয়নি। ভোটাভুটির পর স্পিকার বৃহস্পতিবার এ ব্যাপারে সিন্ধান্ত জানান। ইরানের পার্লামেন্ট সদস্যের বেশিরভাগও রক্ষণশীল। তারা অবশ্য আগের মেয়াদের চেয়ে আহমাদিনেজাদকে বেশি হতাশ করেননি। ২০০৫ সালে আহমাদিনেজাদের প্রথম মনোনয়ন তালিকার ৪ জনকে বাদ দিয়েছিল পার্লামেন্ট। তবে এবার আহমাদিনেজানের মনোনয়ন দেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাই টিকে গেছেন। এরমধ্যে রয়েছেন তেল, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাওয়া ব্যক্তিরা। প্রতিরক্ষা মন্ত্রী পদে আহমেদ ভাহিদির মনোনয়নের নিন্দা জানিয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৪ সালে বুয়েনস আয়ার্সে একটি ইহুদি সেন্টারে বোমা হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করেছে দেশটি। ওই হামলায় ৮৫ জন নিহত হয়। আহমেদিনেজাদ তিন নারীমন্ত্রীর নাম প্রস্তাব করেছিলেন। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী পদে মারজিহ ভাহিদ-দেশতজারদিকে অনুমোদন করেছে পার্লামেন্ট। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের তিনি হবেন দেশের প্রথম নারীমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৩৪ ঘ.