২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় ২২ সীমান্তরক্ষী নিহত

পাকিস্তানের আফগান সীমান্তে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় ২২ সীমান্তরক্ষী নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 07:09 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

পাকিস্তান, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের আফগান সীমান্তে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় ২২ সীমান্তরক্ষী নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। ৫ আগস্টে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর পাকিস্তানে এটিই প্রথম বড় ধরনের হামলা। এতে করে বিশৃঙ্খল হয়ে পড়া তালেবান জঙ্গিরা আবার শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর আশঙ্কা জোরদার হচ্ছে। রমজান মাসে সীমান্তরক্ষীদের সন্ধ্যার ইফতারির প্রস্তুতির সময় এ বোমা হামলা হয়। রক্ষীরা ইফতারি শুরু করার মুহূর্তে একটি বালক এক বোতল পেপসি নিয়ে তাদের কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটনায়। তোরখাম সীমান্ত ক্রসিং এ এক প্রত্যক্ষদর্শী ওয়াকিল খান একথা জানান। ওদিকে, খাইবার অঞ্চলে ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা নাসির খান বলেন, হামলায় ২২ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৫ ঘ.