২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী হামলায় সৌদি প্রিন্স আহত

সৌদি আরবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত উপস্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেছেন। তবে সামান্য আহত হয়েছেন তিনি। জেদ্দায় লোহিত সাগর বন্দরের কার্যালয়ে তার ওপর এ হামলা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শুক্রবার এ খবর দিয়েছে। এসপিএ জানিয়েছে, রমজানের রোজার মাসে বৃহস্পতিবার প্রিন্স নায়েফ শুভাকাঙ্খীদের সঙ্গে বৈঠকের সময় সৌদি আরবের ওয়ান্টেড জঙ্গি এ আত্মঘাতী হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রিয়াদ, আগস্ট ২৮, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌদি আরবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত উপস্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেছেন। তবে সামান্য আহত হয়েছেন তিনি। জেদ্দায় লোহিত সাগর বন্দরের কার্যালয়ে তার ওপর এ হামলা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শুক্রবার এ খবর দিয়েছে। এসপিএ জানিয়েছে, রমজানের রোজার মাসে বৃহস্পতিবার প্রিন্স নায়েফ শুভাকাঙ্খীদের সঙ্গে বৈঠকের সময় সৌদি আরবের ওয়ান্টেড জঙ্গি এ আত্মঘাতী হামলা চালায়। কর্তৃপক্ষের কাছে ধরা দেওয়ার কথা বলে ওই জঙ্গি প্রিন্স নায়েফের সঙ্গে বৈঠক করার জন্য চাপ দিয়ে আসছিল। এসপিএ ওই জঙ্গির পরিচয় শনাক্ত করেনি। হামলায় কেবলমাত্র হামলাকারীই নিহত হয়েছে বলে জানিয়েছে এসপিএ। মার্কিন-মিত্র সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ২০০৩ সাল থেকে আল-কায়েদার দফায় দফায় সহিংস কর্মকাণ্ড শুরুর পর এটিই সৌদি রাজপরিবারের কোনও সদস্যকে লক্ষ্য করে সরাসরি চালানো প্রথম হামলা। সৌদি-মালিকানাধীন আল এরাবিয়া টিভিতে আহত নায়েফকে বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। মোহম্মদ বিন নায়েফ সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল-আজিজের ছেলে। এ হামলার ঘটনায় জঙ্গিবাদ দূর করায় আমরা আরও দৃঢ়প্রতিজ্ঞ হব বলে মন্তব্য করেছেন নায়েফ। সম্প্রতি সৌদি আরবে সহিংসতা দমনে সাফল্যের জন্য নায়েফ কৃতিত্ব পেয়েছেন। এ মাসের শুরুতে সৌদি আরব কর্তৃপক্ষ আল-কায়েদা সংশ্লিষ্ট ৪৪ জন জঙ্গি আটক করাসহ প্রচুর বিস্ফোরক, বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩২ ঘ.