হাভানা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন ঘটাতে চেষ্টা করছেন কিন্তু তার প্রতিটি পদক্ষেপে বাধ সাধছে ডানপন্থিরা, কারণ ওবামা কালো বলে তারা তাকে ঘৃণা করে। কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো মঙ্গলবার একথা বলেছেন।
ওবামার প্রতি দুর্লভ সহমর্মিতা জানিয়ে ক্যাস্ত্রো রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কলামে আরও লিখেছেন, পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের রেখে যাওয়া অনেক সমস্যা উত্তরাধিকারসূত্রে ওবামার ঘাড়ে চেপেছে। তিনি সেসব সমাধানেরও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু "ক্ষমতাবান ডানপন্থিরা তাদের সামান্যতম ক্ষমতা হারানোও কিছুতেই মেনে নেবে না।"
ক্যাস্ত্রো লেখেন, ওমাবা আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা বদলাতে চান না, "এ সত্ত্বেও তিনি আফ্রিকান-আমেরিকান বলে কট্টর ডানরা তাকে ঘৃণা করে, এবং তাদের বাধার কারণে আমেরিকার অবনতিশীল ভাবমূর্তির উন্নতি ঘটাতেও তিনি সক্ষম হচ্ছেন না।"
"বর্ণবাদী ডানরা যে তাকে টেনে নামাতে সবকিছু করবে, তার কর্মসূচিতে বাধা দিয়ে রাজনৈতিক কম খরচে তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে একটির পর একটি চেষ্টা চালাবে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।"
ক্যাস্ত্রো কিউবার রাষ্ট্রপরিচালিত গণমাধ্যমে নিয়মিত মন্তব্য প্রতিবেদন লেখেন। তিনি এর আগে ওবামার সমালোচনাও করেছেন, কখনো-সখনো প্রশংসাও ছিল তার লেখায়। কমিউনিস্ট বিপ্লবের এই নেতা বলেছেন, কিউবার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের যে কথা বলেছেন ওবামা, সত্যিই তিনি সেটি বোঝাতে চেয়েছেন কি না সেটা তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর বিল রিচার্ডসনের কিউবা সফরের সময় ক্যাস্ত্রোর সর্বসা
bdnews24