২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনার জন্য মার্কিন দূতকে উত্তর কোরিয়ার আমন্ত্রণ

পরমাণু আলোচনার জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের দূতকে আমন্ত্রণ জানিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সউল, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু আলোচনার জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের দূতকে আমন্ত্রণ জানিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। ওয়াশিংটনের এক শীর্ষ কূটনীতিকের বরাত দিয়ে জুংআং ইলবো পত্রিকা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওয়ার্থ এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া, জাপান, এবং চীন হয়ে উত্তর কোরিয়া যাবে। এসময় তারা স্থবির হয়ে পড়া ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু করবেন। এটাই হবে উত্তর কোরিয়া ও ওবামা প্রশাসনের প্রথম পরমাণু আলোচনা। ওয়াশিংটনের এক কূটনীতিকের বরাত দিয়ে দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এ মাসে আটক দুই সাংবাদিককে মুক্ত করার জন্য সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সফরের পর আলোচনার জন্য এ আমন্ত্রণের এ পদক্ষেপ নেয় উত্তর কোরিয়া। তবে সউলের মার্কিন দূতাবাস এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। মে মাসে ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালানোর জন্য জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘের নিষেধাজ্ঞার পর উত্তর কোরিয়া চাপ কমানোর জন্যই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পরমাণু আলোচনার আমন্ত্রণ জানানো ছাড়াও ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোকে সীমান্তের ওপারে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় একত্রিত হওয়া নিয়ে বুধবার রেডক্রস সোসাইটির সঙ্গে আলোচনায় রাজি হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কট্টরপন্থি সরকারের কট্টরনীতির প্রতি ক্ষুব্ধ হয়ে দুই বছর আগে উত্তর কোরিয়া এ পুনর্মিলনী বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩১ ঘ.