২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে লড়াইয়ে শতাধিক বিদ্রোহী নিহত

ইয়েমেনে রোববারের লড়াইয়ে একশরও বেশি বিদ্রোহী নিহতের পরিসংখ্যান দিয়েছে সরকারি বাহিনী। এর মধ্যে দুই শিয়া মুসলিম নেতাও রয়েছে। সরকার যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর দুইদিনে তুমুল লড়াইয়ে এতজন বিদ্রোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সানা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনে রোববারের লড়াইয়ে একশরও বেশি বিদ্রোহী নিহতের পরিসংখ্যান দিয়েছে সরকারি বাহিনী। এর মধ্যে দুই শিয়া মুসলিম নেতাও রয়েছে। সরকার যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর দুইদিনে তুমুল লড়াইয়ে এতজন বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেন দেশের দক্ষিণে আল-কায়েদা জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে। সৌদি আরব সীমান্তের পার্বত্য উত্তরাঞ্চলেও লড়াই চলছে। গণমাধ্যমে সরকারের প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, হারাফ সুফিয়ান নগরীর বাইরে রাস্তার ধারে হোউথি বিদ্রোহিদের ১০০ টি মৃতদেহ পাওয়া গেছে। সুফিয়ান নগরীতে তুমুল লড়াই থেকে পালিয়ে বাঁচার চেষ্টা যারা করেছিল এ মৃতদেহগুলো তাদেরই বলে মনে করা হচ্ছে। সরকার বলেছে, আমান প্রদেশে মোহসেন হাদি আল-কাউদ এবং সালেহ জার্মান নামক দুই বিদ্রোহী নেতা হারাফ সুফিয়ানে নিহত হয়েছে। অন্যান্যরা গ্রেপ্তার হয়েছে। তবে বিদ্রোহিরা এ খবর নিশ্চিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩১ঘ.