২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে প্রথম জিহ্বা ও চোয়াল সংযোজন

স্পেনের চিকিৎসকরা সফলতার সঙ্গে গত মঙ্গলবার প্রথমবারের মতো এক রোগীর মুখে জিহ্বা এবং চোয়াল সংযোজন করেছেন। শুক্রবার শৈল্যচিকিৎসক পেদ্রো ক্যাভাডাস এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

মাাদ্রিদ, আগস্ট ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্পেনের চিকিৎসকরা সফলতার সঙ্গে গত মঙ্গলবার প্রথমবারের মতো এক রোগীর মুখে জিহ্বা এবং চোয়াল সংযোজন করেছেন। শুক্রবার শৈল্যচিকিৎসক পেদ্রো ক্যাভাডাস এ কথা জানিয়েছেন। ৪৩ বছর বয়সী ওই রোগীর ১১ বছর আগে ম্যালিগন্যান্ট টিউমারের চিকিৎসা করানোর সময় মুখের নিচের অংশ কেটে ফেলতে হয়েছিল। নতুন করে চোয়াল ও জিহ্বা সংযোজনের পর শিগগিরই তিনি সেরে উঠবেন এবং দশ দিনের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বলে ভ্যালেন্সিয়ার এক সংবাদ সম্মেলনে ক্যাভাডাস জানান। এ ধরনের অস্ত্রোপচার প্রথমবারের মতো স্পেনে সফলভাবে সম্পন্ন হলো। স্প্যানিশ সার্জন পেদ্রো বলেন, তারা আশা করছেন, "রোগীটি বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলার সামর্থ্য এবং জিহ্বা ও মুখের স্পর্শকাতরতা ফিরে পাবেন।" ২০০৫ সালে মুখমণ্ডলে এই ধরনের অস্ত্রোপচার শুরু হওয়ার পর এটি ছিল বিশ্বে অষ্টম প্রতিস্থাপনের ঘটনা। তবে মঙ্গলবারের অস্ত্রোপচারটি ছিল বেশ জটিল, কারণ আগের অস্ত্রোপচারগুলোর মতো রোগীর শিরা, ধমনী ও