২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বিরোধী দলের বিশাল জয়ের সম্ভাবনা

জাপানে ৩০ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচনে পার্লামেন্টর নিম্ন কক্ষের ৪৮০টি আসনের মধ্যে ৩শ'টি বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলাফলে এমনটি হলে রক্ষণশীল ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রায় অর্ধশতক ধরে চলা নিরবচ্ছিন্ন শাসনের অবসান হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

টোকিও, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ৩০ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচনে পার্লামেন্টর নিম্ন কক্ষের ৪৮০টি আসনের মধ্যে ৩শ'টি বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলাফলে এমনটি হলে রক্ষণশীল ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রায় অর্ধশতক ধরে চলা নিরবচ্ছিন্ন শাসনের অবসান হবে। জাপানের একটি সংবাদপত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে। সংবাদপত্র আসাহির ওই জরিপে আরও দেখা গেছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোটারই ভোট দেওয়ার বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করেনি। অন্যদিকে ২৫ ভাগ ভোটার জানিয়েছে, তাদের মনোভাব পরিবর্তনও হতে পারে। ফলে একেবারে শেষ দিন এসেও ফলাফল অন্যদিকে মোড় নিতে পারে। এর আগের জরিপগুলোতেও ডেমোক্র্যাটিক পার্টির জয়ের সম্ভাবনা দেখা গেছে। এমনটি হলে ৫৪ বছরের মধ্যে দ্বিতীয়বার ক্ষমতা হারাবে ব্যবসাবান্ধব ক্ষমতাসীন এলডিপি। ডেমোক্র্যাটিক পার্টির জয়ী হলে পার্টির নেতা ইউকিও হাতেয়ামা পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ভোক্তাদের হাতে আরও অর্থ প্রদান, চার বছরের জন্য ৫ শতাংশ বিক্রয় কর বাড়ানো বন্ধ রাখা এবং শীর্ষ নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দাসত্বপূর্ণ মনোভাব কমানোর প্রতিশ্র"তি ব্যক্ত করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির এই নিু কক্ষেও জয়ী হওয়ার সম্ভাবনা বাস্তবায়িত হলে পার্লামেন্টের দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা পার্লামেন্টে তুলনামূলক কম ক্ষমতার উচ্চকক্ষে ডেমোক্র্যাটিক পার্টিই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। দুটো কক্ষই ডেমোক্র্যাটিকদের দখলে গেলে মন্দা থেকে জাপানের অর্থনীতিকে টেনে তুলতে সহজেই নীতিনির্ধারণ করা সম্ভব হবে এবং আর্থিক বাজাও চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ কেউ ডেমোক্র্যাটদের উচ্চাবিলাসী খরুচে পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছে। আসাহির ওই জরিপে দেখা গেছে, পার্লামেন্টের নিু কক্ষে ১৫০টির মতো আসন পেতে পারে ক্ষমতাসীন এলডিপি। আর এলডিপির অংশীদার নিউ কমেইটেতা পার্টি পেতে পারে ৩১টি আসন। বর্তমানে নিু কক্ষে এলডিপির ৩শ' আসন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭০৬ ঘ.