তেহরান, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, মন্ত্রিসভায় তিনি অন্তত তিন নারী মন্ত্রীকে মনোনয়ন দেবেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে আহমাদিনেজাদ আকস্মিকভাবে নারীমন্ত্রী মনোনয়নের ওই ঘোষণা দিয়েছেন। রক্ষণশীল ইরানে এটি নজিরবিহীন পদক্ষেপ। নারীদের মধ্যে সমর্থন জোরদার করাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
ওদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলিকে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে। ইরানের এক ঊর্ধ্বতন এক রাজনীতিবিদ রোববার একথা বলেছেন।
আহমাদিনেজাদের মতো জলিলিও পশ্চিমাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিতে আপোসহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১০ ঘ.
bdnews24