২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসলামিক দলের নেতা মুসা নিহত: হামাস

গাজার হামাস শাসকরা শনিবার বলেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২২ জনের মধ্যে প্যান-আরব ইসলামিক দল 'জুন্দ আনসার আল্লাহ' নেতা আব্দুল লতিফ মুসাও আছেন। গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী ওই দলটির সঙ্গে শুক্রবার হামাস পুলিশের সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

গাজা, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজার হামাস শাসকরা শনিবার বলেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২২ জনের মধ্যে প্যান-আরব ইসলামিক দল 'জুন্দ আনসার আল্লাহ' নেতা আব্দুল লতিফ মুসাও আছেন। গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী ওই দলটির সঙ্গে শুক্রবার হামাস পুলিশের সংঘর্ষ হয়। হামাস পরিচালিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাফা শহরে 'জুন্দ আনসার আল্লাহ' দলের সমর্থকদের সঙ্গে হামাস পুলিশের সংঘর্ষে আব্দুল লতিফ মুসা নিহত হয়েছেন। রাফা শহরের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণা করে মুসা গাজার হামাস শাসকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। মুখপাত্র জানান, সহিংসতায় ৬ হামাস পুলিশ ও এক সিরীয় নাগরিকসহ প্রায় ১৫ বন্দুকধারী নিহত হয়েছে। দলটির সঙ্গে জড়িত প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সংঘর্ষে সিরীয় নাগরিক নিহত হওয়ার যে তথ্য হামাস দিয়েছে তা হামাস সরকার প্রধান ইসমাইল হানিয়ের বক্তব্যের বিপরীতে গেছে। গাজায় কোনও বিদেশি যোদ্ধা নেই বলে হানিয়ে এর আগে দাবি করেছিলেন। মুসার দলটি দু মাস আগে গাজায় তাদের উপস্থিতি জানান দেয়। এক সীমান্ত তল্লাশি অভিযানে দলের তিন সদস্য নিহত হওয়ার পর দলটি আত্মপ্রকাশ করে। শুক্রবার মসজিদের বাইরে দলটির পাকিস্তানি-ধাঁচের পোশাক পরা প্রায় ১০০ মুখোশধারীকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড লাঞ্চার হাতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.