২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুন বিপর্যয় সামাল দিতে বিদেশি সাহায্য চায় তাইওয়ান

টাইফুন মোরাকোটের বিপর্যয় সামাল দিতে তাইওয়ান বিশ্বের বৃহৎ দাতা দেশগুলোর কাছে শুক্রবার সাহায্যের আবেদন জানিয়েছে। ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার ধীরগতিতে চাপের মুখে থাকা তাইওয়ান সরকার এর আগে বিদেশি সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছিল। কর্মকতারা শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

তাইপে, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---টাইফুন মোরাকোটের বিপর্যয় সামাল দিতে তাইওয়ান বিশ্বের বৃহৎ দাতা দেশগুলোর কাছে শুক্রবার সাহায্যের আবেদন জানিয়েছে। ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার ধীরগতিতে চাপের মুখে থাকা তাইওয়ান সরকার এর আগে বিদেশি সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছিল। কর্মকতারা শনিবার একথা বলেছেন। টাইফুন মোরাকোটে তাইওয়ানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫শ'রও বেশি মানুষ নিহত হওয়ার কথা শুক্রবার জানিয়েছেন প্রেসিডেন্ট মা ইং-জেউ। প্রত্যন্ত পার্বত্য গ্রামগুলোতে ভূমিধসে চাপা পড়া এবং আটকা পড়া লোকজনদের উদ্ধার অভিযান ত্বরান্বিত করার চাপের মুখে আছেন জেউ। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জোয়ান্নে ওউ বলেছেন, প্রথমে সাহায্য নিতে অস্বীকৃতি জানালেও পরে বিপর্যয় সামাল দিতে সরকার বিশ্বের বড় বড় দাতা দেশগুলোর কাছে বেশ কিছু জিনিস সাহায্য চেয়েছে। ওউ বলেন, প্রথম বার্তায় আমরা বলেছিলাম, আমাদের সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু পরে মন্ত্রণালয় দুর্যোগ মোকাবেলা কেন্দ্রকে কি প্রয়োজন তা জিজ্ঞেস করে একটি তালিকা চেয়ে পাঠায়। তিনি আরও বলেন, পরে অপ্রতুল সাহায্যের কারণে স্থানীয় গণমাধ্যমগুলো সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠায় সরকার জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর কাছে বড় ধরনের হেলিকপ্টার, ভ্রাম্যমান বাড়ি--- এসবের জন্য আবেদন জানায়। ওউ জানান, চীন ও যুক্তরাষ্ট্রসহ ৬ টি দেশ ক্ষয়ক্ষতি নিরূপণ বিশেষজ্ঞ, পানির ফিল্টারসহ বেশ কিছু জিনিস সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে। জাপান এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানকে হেলিকপ্টার সাহায্য দিতে পারে। যাতে করে প্রত্যন্ত গ্রামগুলোতে জিনিসপত্র সহজে বয়ে নিয়ে যাওয়া যায়। সরকারি হিসাবে টাইফুন বিধ্বস্ত তাইওয়ানে নিহতের সংখ্যা ১১৬ জনে পৌঁছেছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ টাইফুন মোরাকোটে সৃষ্টি বন্যায় তাইওয়ানে ভেসে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বাড়িঘর। কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন তাইওয়ানি ডলার (৩৬০ মিলিয়ন ডলার)। হেলিকপ্টার পাঠিয়ে কয়েকদিন ধরে চালানো উদ্ধার তৎপরতায় গত বৃহস্পতিবার হিয়াও লিন গ্রামের মাত্র একটি রাস্তা খুঁড়ে বের করতে পেরেছে কর্তৃপক্ষ। কিন্তু এতোদিনে মাটিচাপা পড়া কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তাইওয়ানের পরিবহণ মন্ত্রণালয়ের হিসাবমতে, টাইফুন মোরাকোটে ভেঙে গেছে অন্ততপক্ষে ৩৪ টি সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫৩ টি সড়ক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ ঘ.