সাংহাই, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনে কার্বন নির্গমন ২০৫০ সালের মধ্যে কমতে শুরু করবে। চীনের শীর্ষ জলবায়ু পরিবর্তন নীতি প্রনয়ণকারী কর্মকর্তা সু ওয়েই একথা বলেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন এই প্রথম কার্বন নির্গমন কমানোর সময়সীমা উল্লেখ করল। দ্য ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা শনিবার একথা বলেছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, কার্বন নির্গমন কি হারে বা কোন মাত্রায় কমানো হবে সু ওয়েই তা উল্লেখ করেননি। তিনি বেইজিংয়ের অবস্থান সমর্থন করে বলেন, "জনগণকে দারিদ্রমুক্ত করতে চীনের এখনও অর্থনীতি স
bdnews24