২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানির স্তর নেমে হুমকির মুখে ভারতের কৃষি

মাত্রাতিরিক্ত পাম্পিংয়ের কারণে উত্তর ভারতে অপ্রত্যাশিতভাবে ২০ শতাংশ নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে বড় ধরনের খাবার ও পানি সঙ্কট দেখা দেওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার উপাত্ত-ভিত্তিক এক গবেষণার ফলে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

নয়া দিল্লি, আগস্ট ১৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাত্রাতিরিক্ত পাম্পিংয়ের কারণে উত্তর ভারতে অপ্রত্যাশিতভাবে ২০ শতাংশ নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে বড় ধরনের খাবার ও পানি সঙ্কট দেখা দেওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার উপাত্ত-ভিত্তিক এক গবেষণার ফলে একথা বলা হয়েছে। মেরিল্যান্ডে নাসার 'গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টার' এর বিজ্ঞানী ম্যাথু রোডেলের নেতৃত্বধীন এ গবেষণায় বলা হয়েছে, নয়াদিল্লিসহ ভারতের তিনটি রাজ্যে ২০০২ সালের আগস্ট থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত প্রতিবছর পানির স্তর ১ দশমিক ৬ ইঞ্চি (৪ সেমি) হারে কমেছে। এই পানিশূন্যতার হার ভারতের সবেচেয়ে বড় জলাধারের ধারণক্ষমতার চেয়ে রীতিমতো দ্বিগুণ এবং ভারতীয় কর্তৃপক্ষ পূর্বে যা হিসাব করেছিল তার চেয়ে ২০ শতাংশ বেশি। অথচ এই তিনটি রাজ্যে ১১ কোটির বেশি মানুষ বসবাস করে। গবেষণায় বলা হয়েছে," শিগগিরই ব্যবস্থা না নেওয়া গেলে এই পনিশূন্যতা কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে এবং পানীয় জলের সঙ্কট দেখা দেবে। যা ডেকে আনবে আর্থ-সামাজিক নানা জটিলতা।" ন্যাচার জার্নালে এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মৌসুমি বৃষ্টিপাত কম হওয়ায় ভারতের ১৬১ টি রাজ্য খরার মুখে পড়ার হুমকির মধ্যে নতুন গবেষণার এ ফল এল। তবে এই গবেষণাটি শুধু এ বছর নয় বেশ কয়েক বছর ধরে করা হয়েছে। যখন ভারতে মৌসুমি বৃষ্টিপাতের কমতি ছিল না। সেকারণে, এই গবেষণা থেকে এটি স্পষ্ট যে, পানির স্তর নীচে নেমে যাওয়ার আসল কারণ হচ্ছে সেচ ও অন্যান্য কাজের জন্য পানির মাত্রাতিরিক্ত চাহিদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০৩ ঘ.