২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টারিকার প্রেসিডেন্টের সোয়াইন ফ্লু

কোস্টারিকা প্রেসিডেন্ট অস্কার অ্যারিয়াস সোয়াইন ফ্লুতে ভুগছেন। বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। কোস্টারিকার সরকার জানিয়েছে, ৬৮ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্টের শরীরে ভাইরাসটির মাত্রা কম। গত সপ্তাহান্তে তিনি অসুস্থ বোধ করার পর পরীক্ষায় মঙ্গলবার তার এইচ১এন১ ভাইরাস ধরা পরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 04:31 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

সান হোসে, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোস্টারিকা প্রেসিডেন্ট অস্কার অ্যারিয়াস সোয়াইন ফ্লুতে ভুগছেন। বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। কোস্টারিকার সরকার জানিয়েছে, ৬৮ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্টের শরীরে ভাইরাসটির মাত্রা কম। গত সপ্তাহান্তে তিনি অসুস্থ বোধ করার পর পরীক্ষায় মঙ্গলবার তার এইচ১এন১ ভাইরাস ধরা পরে। তিনি এখন বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকেই কিছু কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, "জ্বর ও গলায় ব্যথা ছাড়া আমি ভালোই আছি। টেলিযোগাযোগের মাধ্যমে কাজও চালিয়ে যাচ্ছি। আশা করছি সোমবার আমি পুর্ণোদ্যমে কাজে ফিরতে পারব।" কোস্টারিকার তথ্যমন্ত্রী মায়ি আন্তিলোন বলেছেন, "পরীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্টের শরীরে আর কোনো জটিলতা নেই।" গত এপ্রিলে মেক্সিকোতে প্রথম ধরা পড়ার পর এইচ১এন১ ভাইরাসটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে। ১১ জুন একে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মতে, কালক্রমে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ এই ফ্লুতে আক্রান্ত হবে। সোয়াইর ফ্লুতে ইতিমধ্যেই বিশ্বব্যাপী দেড়লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১১ শয়েরও বেশি। ২০ জনের বেশি মারা গেছে কোস্টারিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৪২ ঘ.