পেশাওয়ার, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দক্ষিণ ওয়াজিরিস্তানেই গত বুধবার ড্রোন বিমানের হামলায় পাকিস্তানি তালেবানদের প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হন বলে ধারণা করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, মেহসুদের উপজাতীয় এলাকাতেই তালেবানদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে সর্বশেষ হামলাটি চালানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৭ ঘ.
bdnews24