নিউ ইয়র্ক, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আশাবাদী দৃষ্টিভঙ্গির নারীরা হতাশাবাদী নারীদের চেয়ে বাঁচে বেশি দিন। তাদের হৃদরোগও কম হয়। সোমবার প্রকাশিত নতুন এক গবেষণায় এ কথা জানানো হয়েছে।
গবেষকরা ৫০ থেকে ৭৯ বছর বয়সী ৯৭ হাজারেরও বেশি নারীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, সাধারণভাবে যারা আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে তাদের পরবর্তী ৮ বছরে হতাশাবাদীদের চেয়ে মৃত্যুর সম্ভাবনা ১৪ শতাংশ কম।
এদের করোনারি হৃদরোগ হওয়ার সম্ভাবনাও ৯ শতাংশ কম। এছাড়া হৃদপিণ্ডের অন্যান্য জটিলতার সম্ভাবনা ৩০ শতাংশ কম।
গবেষণার ফলাফলটি 'সারকুলেশন' নামের সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে প্রতিভাত হয়েছে, ব্যক্তিত্ব মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
এর আগে আরও কয়েকটি গবেষণায়ও জানা গেছে, যে সব মানুষ বিরোধপূর্ণ মানসিকতা ও ক্রোধ নিয়ে থাকে তাদের হৃদরোগসহ স্বাস্থ্যের অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। আর বর্তমান গবেষণাটিতে যেসব নারী "পরীক্ষাগারের বিরোধী হয়ে ওঠার" পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে তাদের পরবর্তী আট বছরে মৃত্যুর আশঙ্কা অনেক বেশি।
তবে আশাবাদিতা ও বিরোধপূর্ণ মানসিকতার প্রভাব এক এক মানুষের বেলায় এক এক রকম বলেও জানা গেছে এই গবেষণায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০৯ ঘ.
bdnews24