২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মুসাভি ও খাতামির বিচার চায় রেভল্যুশনারী গার্ড

ইরানের প্রভাবশালী রেভল্যুশনারী গার্ড বাহিনী রোববার বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভি ও সাবেক প্রেসিডেন্ট খাতামিসহ মধ্যপন্থী নেতাদের বিচার দাবি করেছে। ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর অস্থিরতা উস্কে দেওয়ার জন্য তাদের বিচার করা উচিত বলে মন্তব্য করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

তেহরান, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রভাবশালী রেভল্যুশনারী গার্ড বাহিনী রোববার বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভি ও সাবেক প্রেসিডেন্ট খাতামিসহ মধ্যপন্থী নেতাদের বিচার দাবি করেছে। ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর অস্থিরতা উস্কে দেওয়ার জন্য তাদের বিচার করা উচিত বলে মন্তব্য করেছে তারা। ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতাই ছিল ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচে বড় বিক্ষোভ। এতে অন্ততপক্ষে ২৬ জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ঊর্ধ্বতন এক গার্ড কমান্ডারের উদ্ধৃতি দিয়ে বলেছে, "নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী মীরহোসেন মুসাভি, মেহদি কারুবি এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি নির্বাচন-পরবর্তী বিপ্লবের নেপথ্যে মূল সন্দেহভাজন হয়ে থাকলে আমরা তাদের বিচার চাই। তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচার করা হোক এবং শাস্তি দেওয়া হোক।" মধ্যপন্থীদের অভিযোগ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পক্ষে ভোট ডাকাতি হয়েছে। কিন্তু ইরানের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় ২৬ জন নিহত হওয়া ছাড়াও শ শ মধ্যপন্থী গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। স