২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছেন ক্লিনটন

আলোচনার মধ্য দিয়ে কারান্তরীণ দুই মার্কিন সাংবাদিকের মুক্তির চেষ্টায় মঙ্গলবার উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দেশটির নেপথ্যে থাকা নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সউল, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আলোচনার মধ্য দিয়ে কারান্তরীণ দুই মার্কিন সাংবাদিকের মুক্তির চেষ্টায় মঙ্গলবার উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দেশটির নেপথ্যে থাকা নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেছেন। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ কিমের সঙ্গে ক্লিনটনের ডিনার করার খবর জানিয়ে বলেছে, কিমের কাছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মৌখিক বার্তা পৌঁছে দিয়েছেন ক্লিনটন। সংস্থাটি বিস্তারিত আর জানায়নি। ওয়াশিংটন বলেছে, এ ধরনের কোনো বার্তা কিমের কাছে পৌঁছানো হয়নি। কেসিএনএ বার্তাটি প্রসঙ্গে বলেছে, "কিম জং ইল ওই বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।" "তিনি ক্লিনটনের ডিপিআরকে (উত্তর কোরিয়া) সফর স্বাগত জানিয়েছেন এবং তার সঙ্গে গভীর আলোচনা করেছেন। দু'পক্ষের সঙ্গেই জড়িত অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।" পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় বসতে উত্তর কোরিয়ার অস্বীকৃতি এবং ক্রমবর্ধমান হঠকারী তৎপরতার মুখে ক্লিনটন এই সফরে গেলেন। উত্তর কোরিয়ায় ক্লিনটনের এ সফর দেশটির উসকানিমূলক সামরিক তৎপরতার অবসান ঘটিয়ে পিয়ংইয়ংকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন কয়েকজন বিশ্লেষক। তবে হোয়াইট হাউজ ক্লিনটনের এই ব্যক্তিগত সফরের মাধ্যমে উত্তর-কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বড় ধরনের কোন পরিবর্তনের ধারণাকে দৃশ্যত গুরুত্বহীন দেখানোর চেষ্টা করছে। হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেছেন, "দুই সাংবাদিকের মুক্তি আদায়ে ক্লিনটনের এটি একান্তই ব্যক্তিগত সফর। আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমরা চাই না সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের এই মিশনের সফলতা বিপদের মুখে পড়