২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে মুছে ফেলার কথা বলেছেন জাওয়াহিরি

আল কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি বলেছেন, মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা দরকার। তিনি ইহুদি রাষ্ট্রটিকে মুসলমানদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত বলে বর্ণনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি বলেছেন, মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা দরকার। তিনি ইহুদি রাষ্ট্রটিকে মুসলমানদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত বলে বর্ণনা করেছেন। আল কায়েদার গণমাধ্যম আল সাহাবের সঙ্গে সাক্ষাৎকারে জাওয়াহিরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে ইসরায়েল-ফিলিস্তিনি নীতি নিয়ে এগুচ্ছেন তারও সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের ক্ষেত্রে এই নীতি ব্যর্থ হবে। তিনি বলেন, ওবামা এমন এক ফিলিস্তিনি রাষ্ট্র চাচ্ছেন যেন সেটি "সিআইএ'র স