২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আফগানিস্তানের হেরাত প্রদেশে সোমবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

হেরাত, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের হেরাত প্রদেশে সোমবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা বলেছেন। (আরও তথ্যসহ) প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নড়বড়ে করে দিতেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত স্থানীয় পুলিশ প্রধানকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় রিমোট কন্ট্রোল বোমা পেতে রাখা হয়েছিল। তবে সেখানে জন সমাগম থাকায় পথচারীরাই বেশি নিহত হয়েছে বলে জানা গেছে। হেরাতের নিরাপত্তা কমান্ডার জেনারেল এসমাতুল্লাহ আলীজাই জানান, নিহতদের মধ্যে এক নারী, ১২ বছরের এক শিশু এবং দুইজন পুলিশও রয়েছে। আলিজাই আরও জানান, ওই হামলায় জেলা পুলিশ প্রধান খোজা ইসা গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা ১০ জন বলে জানান তিনি । ওদিকে তালেবানদের মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, পুলিশ প্রধান ইসাই ওই হামলার লক্ষ্য ছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ২৯ জন বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই একে "সন্ত্রাসী হামলা" আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে সেনা বাড়ানোয় গত মাস থেকে দেশটিতে সহিংসতা বেড়েছে। রোববার আফগানিস্তানে ৯ বিদেশি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ছয়জনই মার্কিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৭ ঘ.