২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা সহিংসতার আশঙ্কায় ইরাকিরা

বাগদাদে শুক্রবার পাঁচটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে চালানো বোমা হামলায় ৩১ জন নিহতের ঘটনার পর আল কায়েদা সহিংসতার আশঙ্কা করছে ইরাকিরা। আল কায়েদা শিয়া-সুন্নি সহিংসতা উস্কে দিতে চায় বলে শনিবার আশঙ্কা প্রকাশ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বাগদাদ, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাগদাদে শুক্রবার পাঁচটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে চালানো বোমা হামলায় ৩১ জন নিহতের ঘটনার পর আল কায়েদা সহিংসতার আশঙ্কা করছে ইরাকিরা। আল কায়েদা শিয়া-সুন্নি সহিংসতা উস্কে দিতে চায় বলে শনিবার আশঙ্কা প্রকাশ করেছে তারা। মার্কিন সেনাদের হাত থেকে শহরগুলোর নিরাপত্তার ভার ইরাকি বাহিনী নেওয়ার পর শুক্রবার একযোগে অতগুলো বোমা হামলা ঘটে। এতে আহত হয়েছে অন্ততপক্ষে ১৩০ জন। বাগদাদের কারাদা জেলায় স্থানীয় সবজির বাজারের দোকানদার ৫৪ বছর বয়স্ক কাফিম আলী বলেন, "মসজিদ হামলার লক্ষ্য কেন? কারণ তারা ইরাকিদের বিভক্ত করতে চায়। সুন্নি, শিয়া দুই স