২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অনুপ্রবেশের কারণে দ. কোরিয়ার নৌকাটি আটক হয়েছে'

উত্তর কোরিয়ার জলসীমায় অনুপ্রবেশের কারণেই এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার মাছ ধরার নৌকাটিকে আটক করার কথা জানিয়েছে পিয়ংইংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সউল, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার জলসীমায় অনুপ্রবেশের কারণেই এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার মাছ ধরার নৌকাটিকে আটক করার কথা জানিয়েছে পিয়ংইংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা তাদের একটি মাছ ধরার নৌকা উত্তর কোরিয়ার বন্দরে টেনে নিয়ে যাওয়ার তথ্য জানানোর দুদিন পর উত্তর কোরিয়া থেকে এ খবর জানানো হল। দুই কোরিয়ার শীতল সম্পর্কের সময়ে এ ঘটনা ঘটল। সম্ভবত নেভিগেশন যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় নৌযানটি বৃহস্পতিবার অজান্তে উত্তর কোরিয়ার জলসীমায় ঢুকে যায় বলে সউলের কর্মকর্তারা বলেছিলেন। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, "কোরিয়ান পিপলস আর্মির নৌবাহিনীর একটি টহল জাহাজ ৩০ জুলাই কোরীয় পূর্ব সাগরে ডিপিআরকে'র জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা দক্ষিণ কোরিয়ার নৌযান আটক করেছে।" "এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা বর্তমানে তদন্ত করছে।" নৌকাটি আটক করার পরপরই দক্ষিণ কোরিয়া প্রতিবেশীর প্রতি চার ক্রুসহ সেটি ফেরত পাঠানোর আহ্বান জানায়। উত্তর কোরিয়া জবাবে শুধু জানায়, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪৬ ঘ.