২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মসজিদের কাছে বোমা হামলায় নিহত ২৮

বাগদাদে শুক্রবার পাঁচটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে চালানো বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৮ জন। আহত হয়েছে কমপক্ষে ১৩০ জন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 06:07 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বাগদাদ, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে শুক্রবার পাঁচটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে চালানো বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৮ জন। আহত হয়েছে কমপক্ষে ১৩০ জন। পুলিশ এ তথ্য জানিয়েছে। মার্কিন সেনাদের হাত থেকে শহরগুলোর নিরাপত্তার ভার ইরাকি বাহিনী নেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। সাধারণ মানুষ এখন ইরাকি বাহিনীকে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী করেছে। সবচেয়ে মারত্মক হামলাটি হয়েছে বাগদাদের উত্তরে শাবাব এলাকায় মুসল্লিতে ভর্তি আল-শুরুফি মসজিদের সামনেও রাস্তায় নামাজে দাঁড়ানো লোকজনের ওপর গাড়ি বোমার বিস্ফোরণ। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদশী জানান, এ হামলার স্থলে একদল মুসল্লি ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রতি চিৎকার করে বলতে থাকেন, "এটা আপনাদের দোষ। ওই গাড়িটির ব্যাপারে আগেই আপনাদের বলেছিলাম।" অনেকে ক্রুদ্ধস্বরে গালাগাল করতে থাকে এবং শিশুরা ইরাকি সেনাদের প্রতি ইটপাটকেল মারতে থাকে। মসজিদে প্রবেশরত মুসল্লিরা গাড়িটির গতিবিধিকে সন্দেহজনক মনে করেছিল। দৃশ্যত সবকয়টি হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলমান। শুক্রবার তাদের মসজিদে নামাজ পড়ার সময়ে হামলা চালানো হয়। অতীতেও সুন্নি জঙ্গি আল কায়েদা শিয়াদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে। একজন মুসল্লি বলেন, "আমি স্বচক্ষে ১৫ জন শহীদকে দেখলাম।" মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল কায়েদা ও অন্যান্য সুন্নি বিদ্রোহী গোষ্ঠীগুলো শিয়া ও সুন্নিদের মধ্যে সা