২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কবরস্থান থেকে শোকার্তদের কয়েকজনকে গ্রেপ্তার

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী অস্থিতিশীলতায় নিহতর স্বরণে বৃহস্পতিবার তেহরানের একটি কবরস্থানে সমবেত শোকার্তদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভিকে কবরস্থান থেকে চলে যেতে বাধ্য করে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

তেহরান, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী অস্থিতিশীলতায় নিহতর স্বরণে বৃহস্পতিবার তেহরানের একটি কবরস্থানে সমবেত শোকার্তদের বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভিকে কবরস্থান থেকে চলে যেতে বাধ্য করে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের একজন রয়টার্সকে বলেন, "শ' শ' মানুষ নেদা আগা সোলতানের কবরসহ বিক্ষোভে নিহত অন্যদের কবরের চারপাশে জড়ো হয়েছে... পুলিশ এদের কয়েক জনকে গ্রেপ্তার করেছে...অনেক দাঙ্গা পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।" প্রত্যক্ষদর্র্শীরা জানিয়েছেন, শোকপালনকারী তিনজনকে আটক করতে দেখেছেন তারা। আটক হওয়ার সংখ্যা সম্পর্কে মন্তব্য করতে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে প্রত্যক্ষদর্শীরা জানান, "পুলিশ মুসাভিকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে কবরস্থান থেকে চলে যেতে বাধ্য করে। পুলিশ শোকার্ত জনতাকে কবরস্থান ছেড়ে যেতে বলছে এবং না গেলে পরিণাম সম্পর্কে হুঁশিয়ারি দিচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, "শোকার্তরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলে যাচ্ছে।" এর আগে বিরোধীদলীয় নেতারা ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতায় নিহতদের স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন । ইরানে কোনধরনের জনসমাবেশের ওপর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার এ পরিকল্পনার কথা জানায় মুসাভির ওয়েবসাইট। ওয়েবসাইট গালামনিউজ এ বলা হয়েছে, "মীরহোসেন মুসাভি এবং মেহদি কারুবি (আরেক পরাজিত প্রার্থী) বিক্ষোভে নিহত নেদা আগা-সোলতান ও অন্যদের স্মরণানুষ্ঠানে যোগ দিতে আজ তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে যাবেন।" নেদার মায়ের আমন্ত্রণে চল্লিশায় যোগ দিচ্ছেন মুসাভি এবং কারুবি। ২০ জুন মুসাভির সর্মথক ও দাঙ্গা পুলিশের সংঘর্ষে ২৬ বছর বয়সী ছাত্রী নেদা মারা যায়। ইন্টারনেটের বদৌলতে বিশ্বের হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখেছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর নির্বাচন পরবর্তী ওই সহিংসতাই ছিল ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৭ ঘ.