টোকিও, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং প্রদেশে জাতিগত দাঙ্গার সময় একরাতে প্রায় ১০ হাজার উইগুর নিখোঁজ হয়েছে। উইগুরদের নির্বাসিত নেতা রাবেয়া কাদির বুধবার একথা বলেছেন। তিনি এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।
সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে ৫ জুলাইয়ে জাতিগত হান চীনা ও উইগুরদের মধ্যকার সহিংসতা কয়েক দশকের মধ্যে চীনে সবচেয়ে ভয়াবহ দাঙ্গা। চীনের একটি কারখানায় উইগুর শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে উরুমছিতে ছড়িয়ে পড়া বিক্ষোভ পুলিশের দমনাভিযানের মুখে মারাত্মক আকার ধারণ করে। এর সঙ্গে যোগ হয় উইগুরদের ওপর হান চীনাদের প্রতিশোধমূলক হামলা। সরকারি হিসাবে দাঙ্গায় নিহতের সংখ্যা ১৯৭।
দাঙ্গায় প্রেপ্তার হয় ১ হাজারেরও বেশি মানুষ। পরে গণমাধ্যম আরও ২শ'র বেশি মানুষের আটক হওয়ার কথা জানায়।
কাদির বলেন, তিনি নিহতের সংখ্যা আরও বেশি ধারণা করেছিলেন। বিশেষ করে যখন এক রাতে নগরীর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এলোপাতাড়ি গোলাগুলির কথা তিনি জানতে পেরেছিলেন।
টোকিওতে এক সাংবাদিক সম্মেলনে দোভাষীর মাধ্যমে কাদির জানান, "বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ১০ হাজার উইগুর একরাতেই উরুমছি থেকে উধাও হয়ে যায়। তারা নিহত হয়ে থাকলে তাদের মৃতদেহগুলো কোথায়? তারা আটক হয়ে থকলেই বা কোথায়?"
ঘটনা কি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য কাদির নিরপেক্ষ তদন্ত দল উরুমছিতে পাঠানোর জন্য আন্তর্জাতিক স
bdnews24