২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোম্বিয়ার সঙ্গে সম্পর্ক 'স্থগিত করবে' ভেনেজুয়েলা: শ্যাভেজ

প্রতিবেশী দেশ কলোম্বিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ মঙ্গলবার একথা বলেছেন। কলোম্বিয়ার বিদ্রোহিদের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে বিরোধের জেরে শ্যাভেজ ওই হুমকি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 06:05 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

কারাকাস, জুলাই, ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিবেশী দেশ কলোম্বিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ মঙ্গলবার একথা বলেছেন। কলোম্বিয়ার বিদ্রোহিদের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে বিরোধের জেরে শ্যাভেজ ওই হুমকি দিলেন। টেলিভিশনে প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে শ্যাভেজ বলেন, "আমি বোগোটা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের নির্দেশ দিয়েছি। আমরা কলোম্বিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত করব।" কূটনৈতিক সম্পর্ক স্থগিতের পাশাপাশি বণিজ্য সম্পর্কও স্থগিত করা বলে হুঁশিয়ারি দেন শ্যাভেজ। এ ব্যাপারে কলোম্বিয়া সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। শ্যাভেজের ওই ঘোষণায় আন্দিয়ান অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২০০৮ সালের মার্চে বোগোটা ইকুয়েডরের একটি বিদ্রোহি শিবিরে বোমা হামলা চালানোর পর ভেনেজুয়েলা কলোম্বিয়া সীমান্তে সেনা সমাবেশ করলে দুদেশ সশস্ত্র সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছে। স