২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবানপন্থি নেতা সুফি মোহম্মদ আটক

দেশের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সহায়তা করা এবং তাদের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য তালেবানপন্থি এক ধর্মীয় নেতা সুফি মোহম্মদকে আটক করেছে পাকিস্তানের পুলিশ। এক কর্মকর্তা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 06:30 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেশের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সহায়তা করা এবং তাদের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য তালেবানপন্থি এক ধর্মীয় নেতা সুফি মোহম্মদকে আটক করেছে পাকিস্তানের পুলিশ। এক কর্মকর্তা রোববার একথা বলেছেন। সোয়াত উপত্যকায় ফেব্র"য়ারিতে সরকার ও তালেবানদের মধ্যে চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন সুফি। কিন্তু তালেবানরা অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় ওই চুক্তি ভেস্তে যায়। তালেবানদের অগ্রযাত্রা ঠেকাতে পাকিস্তান সরকার প্রায় তিনমাস আগে সোয়াত ও এর আশেপাশের জেলাগুলোতে সেনাঅভিযান শুরু করেছে। পাকিস্তানের নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন বলেছেন, "আমরা তাকে আটক করেছি। কারণ তার কার্যকলাপে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ