২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে হাজার হাজার ইস্পাত শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চীনের এক ইস্পাত কারখানার মালিকানা বদল চুক্তির প্রতিবাদে দাঙ্গা পুলিশের সঙ্গে প্রায় ৩০ হাজার ইস্পাত শ্রমিকের সংঘর্ষ হয়েছে। এতে অন্য এক ইস্পাত কোম্পানির এক নির্বাহী কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

বেইজিং, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---চীনের এক ইস্পাত কারখানার মালিকানা বদল চুক্তির প্রতিবাদে দাঙ্গা পুলিশের সঙ্গে প্রায় ৩০ হাজার ইস্পাত শ্রমিকের সংঘর্ষ হয়েছে। এতে অন্য এক ইস্পাত কোম্পানির এক নির্বাহী কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। হংকংভিত্তিক মানবাধিকার সংস্থা 'ইনফরমেশন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি' তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, বেইজিং ভিত্তিক ইস্পাত কারখানা জিয়ানলং হোল্ডিং কোম্পানি সরকারি মালিকানাধীন টংহুয়া আয়রন অ্যান্ড স্টিল গ্র"পের বেশিরভাগ অংশই কিনে নিচ্ছে- এ খবরে স্টিল গ্র"পের শ্রমিকরা শুক্রবার ওই প্রতিবাদ জানায়। এতে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়। মন্দার কারণে বেকারত্ব এবং বৈষম্য বেড়ে যাওয়ায় চীনের জনগণের মধ্যে হতাশা চরম আকার ধারণ করেছে। সেই হতাশা আর অসন্তোষ থেকে স