২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে ২০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জন্য ২০০ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছেন, 'নিকট ভবিষ্যতে' ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরুজ্জীবতি করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জন্য ২০০ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছেন, 'নিকট ভবিষ্যতে' ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরুজ্জীবতি করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে। গত মার্চে মিশরে দাতাদের সম্মেলনে হিলারি যে ৯০০ মিলিয়ন ডলার ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছিলেন, তার অংশ হিসেবে এই ২০০ মিলিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে বাজেট ঘাটতি মোকাবেলার জন্য। ওয়াশিংটনে এই তথ্য জানান হিলারি। এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেলের ইসরায়েল ও ফিলিস্তিন সফরের প্রাক্কালে এই সাহায্যের কথা জানান হল। মিচেল দু'পক্ষের মধ্যে থেমে থাকা শান্তি আলোচনা শুরুর ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "আমি বিশ্বাস করি, নিকট ভবিষ্যতে সাফল্যের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পরিবেশ তৈরিতে আমরা এগিয়ে চলেছি।" কী পরিবেশে কবে শান্তি আলোচনা শুরু হতে পারে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ ভিডিও লিংকের মাধ্যমে উপস্থিত হয়ে ওই সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২২ ঘ.