২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের আদেশ খামেনির

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রতি তার ভাইস প্রেসিডেন্ট এসফানদিয়ার রহীম মাশায়িকে বরখাস্ত করার আদেশ দেন। 'ইরান সব দেশের প্রতিই বন্ধুভাবাপন্ন এমনকি ইসরায়েলের প্রতিও'- এসফানদিয়ার এরকম মন্তব্যের জেরে তাকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

তেহরান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রতি তার ভাইস প্রেসিডেন্ট এসফানদিয়ার রহীম মাশায়িকে বরখাস্ত করার আদেশ দেন। 'ইরান সব দেশের প্রতিই বন্ধুভাবাপন্ন এমনকি ইসরায়েলের প্রতিও'- এসফানদিয়ার এরকম মন্তব্যের জেরে তাকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। আহমাদিনেজাদের একজন শীর্ষ সহযোগী জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির আদেশ মেনে নিয়ে মাশায়ি ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। খামেনির আদেশ দেওয়া চিঠিটি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। তিনি বলেন, "ভাইস প্রেসিডেন্ট পদে মাশায়ির নিয়োগ আপনার স্বার্থের পরিপন্থী, সরকারে স্বার্থেরও তা পরিপন্থী এবং এতে আপনার সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে।" "তার নিয়োগ বাতিল ঘোষণা করা প্রয়োজন" বলেন খামেনি। এর আগে মাশায়িকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ না দেওয়ার অব্যাহত চাপ আহমাদিনেজাদ উপক্ষো করেছিলেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অনুগত হিসেবে মাশায়ির প্রশংসা করে আসছিলেন আহমাদিনেজাদ। খামেনির ওই নির্দেশের পর প্রেসিডেন্টের ঊর্ধ্বতন উপদেষ্টা মোজতবা সামারাহ-হাশেমি বলেছেন, "নেতার সিদ্ধান্তের পর মাশায়ি আর নিজেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখছেন না।" গত ১৬ জুলাই মাশায়িকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার পর কট্টরপন্থীদের সমালোচনার চাপে পড়েন আহমাদিনেজাদ। ইরান ইসরায়েলেরও বন্ধু- এরকম মন্তব্যটি মাশায়ি করেছিলেন গত বছর। আহমাদিনেজাদ বলে আসছিলেন, তার মন্তব্যটি 'ভুলভাবে' প্রচার করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫২ ঘ.