লাস মানস, নিকারাগুয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হুন্ডুরাসের বিতাড়িত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া শুক্রবার নিকারাগুয়ার সীমান্ত দিয়ে দেশের মাটিতে কিছুক্ষণের জন্য পা রেখেছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য অপেক্ষমাণ হন্ডুরাসের নিরাপত্তা বাহিনী এগিয়ে গেলে তিনি ফিরে যান।
দেশে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ জেলায়ার এই পদক্ষেপকে 'বেপরোয়া' আচরণ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মাথায় কাউবয় হ্যাট দিয়ে পরিচিত স্টাইলে জেলায় দু' দেশের সীমানা বিভক্তকারী লোহার শিকল মাথায় তুলে ধরে নিজ দেশের মাটিতে পা রেখে গর্বিত ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সাংবাদিকরা এ সময় তাকে ঘিরে ছিল। এ অবস্থায় তিনি সরাসরি স
bdnews24